StaySafeOnlineBD Logo
হোমপেজে ফিরে যান
সহায়তা ও যোগাযোগ ডিরেক্টরি

যেকোনো পরিস্থিতিতে আমরা আপনার পাশে আছি

সাইবার অপরাধের শিকার হলে কোথায় অভিযোগ করবেন এবং কীভাবে আইনি বা মানসিক সহায়তা পাবেন, তার বিস্তারিত তথ্য ও সরাসরি যোগাযোগের মাধ্যমগুলো নিচে দেওয়া হলো।

সহায়তা ও আইনি পরামর্শ

আপনার পাশে আছি আমরা

সাইবার অপরাধের শিকার হলে কোথায় অভিযোগ করবেন এবং কীভাবে আইনি বা মানসিক সহায়তা পাবেন, তার বিস্তারিত তথ্য।

অনলাইন জিডি (Online GD)

থানায় না গিয়ে অনলাইনে সাধারণ ডায়েরি (GD) করার সরকারি পোর্টাল। প্রমাণ হারিয়ে গেলে বা সাইবার হুমকির প্রাথমিক পদক্ষেপ।

জিডি করুন

BGD e-GOV CIRT

গুরুতর সাইবার হামলা, হ্যাকিং বা প্রতিষ্ঠানের ডেটা ব্রিচ হলে বাংলাদেশ সরকারের সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমে রিপোর্ট করুন।

রিপোর্ট করুন

পুলিশ সাইবার সাপোর্ট (PCSW)

বিশেষত নারীদের অনলাইনে হয়রানি, ছবি ছড়ানো বা ব্ল্যাকমেইলের শিকার হলে সরাসরি পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন-এ কল করুন।

কল করুন: 01320-000888

সরকারি আইনি সহায়তা

সাইবার ট্রাইব্যুনালে মামলা বা আইনি পরামর্শের জন্য বাংলাদেশ সরকারের বিনামূল্যে লিগ্যাল এইড হেল্পলাইনে যোগাযোগ করুন।

কল করুন: 16699

মানসিক সহায়তা (কান পেতে রই)

সাইবার বুলিং বা হয়রানির কারণে মানসিক চাপে ভুগলে কান পেতে রই হেল্পলাইনে কথা বলে ইমোশনাল সাপোর্ট নিতে পারেন।

কথা বলুন: 09612119911